স্পেস ট্যাক্সির পরীক্ষা চালালো বোয়িং

৫ নভেম্বর, ২০১৯ ২২:০৭  
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মহাকাশচারীদের যাতায়াতের জন্য নিজেদের তৈরি স্পেস ট্যাক্সির পরীক্ষা চালিয়েছে বোয়িং। যদিও সিএসটি-১০০ স্টারলাইনার ক্রু ক্যাপসুল নামের এই ট্যাক্সি মনুষ্যবিহীনভাবে পরীক্ষা চালানো হয়। খবর রয়টার্স। তিনটি প্যারাস্যুটের মধ্যে একটি চালু না হলেও অন্যান্য নিরাপত্তা পরীক্ষা সফল হিসেবে দাবি করছে কোম্পানিটি। জরুরী প্রয়োজনে এই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে ভূমিতে অবতরণ করার জন্য ব্যবহার করা হবে। বোয়িং এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তারা আগামী ১৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে স্টারলাইনারের প্রথম পাইলটবিহীন মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। ডিবিটেক/বিএমটি